২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলক্ষেতে সোয়া ঘণ্টার আগুনে পুড়ল ৩০টির বেশি দোকান

ঢাকার নীলক্ষেত বইয়ের মার্কেটে লাগা আগুন সোয়া এক ঘণ্টার চেষ্টায় নিভিয়েছে ফায়ার সার্ভিস। তবে ততক্ষণে পুড়েছে ৩০ থেকে ৪০টি দোকান পুড়ে গেছে বলে জানিয়েছে ফায়ারস সার্ভিস।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2022, 08:26 PM

Updated : 25 Oct 2022, 10:15 AM

মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে নীলক্ষেতে মার্কেটের দ্বিতীয় তলার একটি খাবারের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। ছড়িয়ে পড়া আগুন পরে বইয়ের দোকানগুলোতেও ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন্স)) লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান রাত ১০টার দিকে ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, “এক ঘণ্টা ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে সক্ষম হয় ফায়ার সার্ভিস।”

আগুনে ৩০ থেকে ৪০টির মতো দোকান পুড়েছে বলে জানান তিনি।

ফায়ার সার্ভিস জানিয়েছে, মার্কেটের দ্বিতীয় তলায় লাভলী হোটেলে প্রথম আগুন ধরে। পরে মার্কেটের নিচ তলায় অন্য দোকানগুলোতে ছড়িয়ে যায়।

লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর বলেন, “সেখানে ওয়েল্ডিংয়ের কাজ চলছিল। এই ওয়েল্ডিং থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।”

নীলক্ষেতে বইয়ের বাজারে বেশ কয়েকটি মার্কেট রয়েছে। সরেজমিনে দেখা গেছে আগুনে শাহজালাল, ইসলামিয়া, মোহাম্মদীয় ও সিটি কর্পোরেশন মার্কেটের দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।

আগুন লাগার পরপরই আলামিন নামে ওই মার্কেটের বইয়ের দোকানি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, মার্কেটের পশ্চিম দক্ষিণ কোণে আগুনের সূত্রপাত হয়। আস্তে আস্তে তা ভেতরের দিকে যাচ্ছে।

যে অংশে আগুন লাগে ওইটা শাহজালাল মার্কেট।