২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অমর একুশের ৭০ বছর পূর্তিতে স্মারক ডাকটিকেট

ভাষা আন্দোলনের ৭০ বছর এবং স্বাধীন বাংলাদেশে অমর একুশে পালনের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে একটি বিশেষ স্মারক ডাকটিকেট অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2022, 09:12 PM

Updated : 02 Aug 2022, 02:58 PM

সোমবার বিকালে সরকারি বাসভবন গণভবনে এক অনুষ্ঠানে একই সঙ্গে তিনি একটি উদ্বোধনী খাম এবং একটি ডেটা কার্ড অবমুক্ত করেন। এ উপলক্ষে একটি বিশেষ সিলমোহর ব্যবহার করা হয়।

এর মধ্য বিশেষ স্মারক ডাকটিকেট এবং উদ্বোধনী খামের প্রতিটির মূল্য ১০ টাকা এবং ডেটা কার্ডের মূল্য ৫ টাকা।

Image
ছবি: পিএমও

ছবি: পিএমও

স্মারক ডাকটিকেট, খাম, এবং ডেটা কার্ড ঢাকা জিপিওর ফিলাটেলিক ব্যুরো থেকে বিক্রি করা হবে এবং পরবর্তীতে সারা দেশের অন্যান্য জিপিও এবং প্রধান ডাকঘরে পাওয়া যাব।

অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জেল হোসেন মিয়া, ডাক ও টেলিযোগাযোগ সচিব মো. খলিলুর রহমান উপস্থিত ছিলেন।