বাপ্পি লাহিড়ীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
ভারতীয় উপমহাদেশের জনপ্রিয় সংগীত শিল্পী, সুরকার বাপ্পি লাহিড়ীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
এক শোক বার্তায় তিনি বলেন, বাপ্পি লাহিড়ীর মৃত্যুতে উপমহাদেশের সংগীত জগতে এক শূন্যতা সৃষ্টি হল, যা কখনোই পূরণ হবার নয়।”
মঙ্গলবার মধ্যরাতে মুম্বইয়ের জুহুর একটি বেসরকারি হাসপাতালে মারা যান ভারতে ডিস্কো মিউজিককে জনপ্রিয়তার তুঙ্গে পৌঁছে দেওয়া বাপ্পি লাহিড়ী। তার বয়স হয়েছিল ৬৯ বছর।
রাষ্ট্রপতি এই সুরস্রষ্টার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
