২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মালদ্বীপ সফরে সেনাপ্রধান শফিউদ্দিন আহমেদ

তিন দিনের সরকারি সফরে মালদ্বীপ গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2022, 06:35 PM

Updated : 02 Aug 2022, 02:54 PM

রোববার মালদ্বীপের উদ্দেশে তিনি ঢাকা ত্যাগ করেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

মালদ্বীপের চিফ অফ ডিফেন্স ফোর্স মেজর জেনারেল আব্দুল্লাহ শামাল এর আমন্ত্রণে দেশটি সফরে ছয় সদস্যের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন সেনাপ্রধান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মালদ্বীপ সফরকালে সেদেশের প্রতিরক্ষামন্ত্রী উজা মারিয়া আহমেদ দিদি এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। এছাড়া মেজর জেনারেল আব্দুল্লাহ শামাল এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন।

“সাক্ষাতকালে জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ দুই দেশের সেনাবাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা করবেন। এছাড়াও তিনি মালদ্বীপ সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের সাথে মতবিনিময় করবেন।”

মালদ্বীপ সফর শেষে ১৭ ফেব্রুয়ারি দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ কন্টিনজেন্ট পরিদর্শনের উদ্দেশে মালদ্বীপ ত্যাগ করবেন সেনা প্রধান।