২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হজের নিবন্ধন শুরু হয়নি, প্রতারক থেকে সাবধান: ধর্ম মন্ত্রণালয়

করোনাভাইরাস মহামারীর কারণে এবারের হজের নিবন্ধন কার্যক্রম এখনও শুরু হয়নি জানিয়ে প্রতারকদের বিষয়ে সতর্ক করেছে ধর্ম মন্ত্রণালয়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2022, 09:56 PM

Updated : 28 Apr 2022, 11:34 PM

মঙ্গলবার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, হজের প্রাক নিবন্ধন কার্যক্রম চলমান থাকলেও মহামারী পরিস্থিতির কারণে নিবন্ধন কার্যক্রম শুরু হয়নি।

“দেশের বিভিন্ন স্থানে এক শ্রেণির দালাল চক্র হজের নিবন্ধনের কথা বলে প্রাক নিবন্ধনকারীদের কাছ থেকে অর্থ আদায় করছে। প্রকৃতপক্ষে করোনাভাইরাস পরিস্থিতির কারণে হজের নিবন্ধন এখনো শুরু করার সিদ্ধান্ত নেয়নি সরকার।“

এ ধরনের প্রতারণার বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে।