নকল পণ্য উৎপাদন ও মজুদ: ৮ প্রতিষ্ঠানকে জরিমানা
ঢাকার কেরানীগঞ্জ, কামরাঙ্গীরচর ও লালবাগ এলাকায় নকল পণ্য উৎপাদন, মজুদ ও বিক্রির অভিযোগে আট প্রতিষ্ঠানকে ৩৮ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলামের নেতৃত্বে এবং বিএসটিআইয়ের প্রতিনিধির উপস্থিতিতে বুধবার সকাল থেকে রাত পর্যন্ত এই অভিযান চালানো হয়।
অভিযানে জব্দ করা বিভিন্ন যন্ত্রাংশ এবং নকল পণ্য উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল নিলামে বিক্রি করে দেওয়ার পাশাপাশি নকল পণ্য ধ্বংস করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
