উত্তর বাড্ডায় পুড়ল আসবাবের দোকান
ঢাকার উত্তর বাড্ডায় একটি ফার্নিচারের দোকান আগুনে পুড়ে গেছে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ জানিয়েছে, মঙ্গলবার বেলা ১২টা ৩ মিনিটে সাঁতারকুল রোডের একটি তিন তলা ভবনের দোতলায় ফার্নিচারের দোকানে আগুনের সূত্রপাত হয়।
অগ্নি নির্বাপক বাহিনীর চারটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় বেলা ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিস। এ ঘটনায় কারও হতাহতও হওয়ারও খবর পাওয়া যায়নি।
