২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে কলেজছাত্রের মৃত্যু

রাজধানীর তেজগাঁওয়ে ধীর গতিতে চলতে থাকা ট্রেন থেকে নামতে গিয়ে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2021, 10:09 PM

Updated : 07 Apr 2022, 11:55 PM

নিহত গোলাম মোস্তফা রোমানের (১৯) এবার রাজধানীর শান্তিনগরের হাবিবুল্লা বাহার কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল।

কমলাপুর রেলওয়ে থানার এসআই মো. সেকেন্দার আলী বলেন, বৃহস্পতিবার সকাল ১০টায় কমলাপুর থেকে ছেড়ে যাওয়া তিতাস কমিউটার ট্রেনটি তেজগাঁও স্টেশনে পৌঁছানোর আগে কিছুটা ধীর গতিতে চলছিল।

“এ সময় চলন্ত ট্রেন থেকে নামার সময় পড়ে গিয়ে মাথায় আঘাত পান রোমান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”

মুগদার ঝিলপাড় এলাকার একটি ভাড়া বাসায় পরিবারের সাথে থাকতেন রোমান। দুই ভাইয়ের মধ্যে তিনি বড়। তার বাবা সেলিম মিয়া নবাবপুরে হার্ডওয়ারের ব্যবসা করেন।

এক আত্মীয়র জন্ম নিবন্ধন করার জন্য তিনি কাওরান বাজারে যাচ্ছিলেন বলে পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়েছে।