২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সশস্ত্র বাহিনী দিবস: রোববার ঢাকা সেনানিবাসে যান চলাচল সীমিত হবে

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচির কারণে ২১ নভেম্বর ঢাকা সেনানিবাসে যান চলাচল সীমিত হবে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2021, 01:38 AM

Updated : 02 Aug 2022, 06:36 PM

এজন্য এসএসসি পরীক্ষার্থী এবং অভিভাবকদের সেনানিবাসে অবস্থিত পরীক্ষা কেন্দ্রে যেতে বিকল্প রাস্তা ব্যবহার করার অনুরোধ জানানো হয়েছে।

বুধবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর–আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সেদিন ঢাকা সেনানিবাসের রাস্তাসমুহ (শহীদ জাহাঙ্গীর গেট থেকে স্টাফ রোড পর্যন্ত প্রধান সড়ক) যানজটমুক্ত রাখার প্রয়োজন রয়েছে।

“সেনানিবাসে অবস্থানকারী ব্যক্তিবর্গ এবং আমন্ত্রিত অতিথিদের বহনকারী যানবাহন ব্যতীত সকল প্রকার যানবাহন চালকদের সকাল ৭টা হতে ১১টা পর্যন্ত এবং দুপুর ১২টা হতে সন্ধ্যা ৭টা পর্যন্ত সেনানিবাস এলাকা দিয়ে চলাচল পরিহার করার জন্য অনুরোধ করা যাচ্ছে।”

যানবাহন চলাচলে সাময়িক অসুবিধার জন্য সশস্ত্র বাহিনী বিভাগের পক্ষ হতে দুঃখও প্রকাশ করা হয়েছে।

এদিন সেনাকুঞ্জের বৈকালীন সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রিত সশস্ত্র বাহিনীতে কর্মরত কর্মকর্তাদের বিকাল ৩টার মধ্যে এবং অন্যান্য অতিথিদের বিকাল সাড়ে ৩টার মধ্যে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।