সেনানিবাসে ‘সৌখিন’ গলফারদের নিয়ে টুর্নামেন্ট
দেশি-বিদেশি প্রায় সাতশ ‘সৌখিন’ খেলোয়াড়ের অংশগ্রহণে ঢাকা সেনানিবাসের আর্মি গলফ ক্লাবে শুরু হয়েছে ‘পঞ্চম আনোয়ার ইস্পাত-আনোয়ার সিমেন্ট ক্যাপ্টেন কাপ গলফ টুর্নামেন্ট-২০২১’।
সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ শুক্রবার সকালে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
গত বুধবার থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টে ‘সৌখিন’ গলফাররা সিনিয়র, জুনিয়র, রেগুলার, লেডিস ও ভ্যাটারান ক্যাটাগরিতে অংশ নিচ্ছেন।
শনিবার সন্ধ্যায় সেনাবাহিনী প্রধানের উপস্থিতে টুর্নামেন্টের সমাপ্তি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আর্মি গলফ ক্লাবের প্রসিডেন্ট মেজর জেনারেল মো. মোশফেকুর রহমান, আনোয়ার গ্রুপের চোয়ারম্যান মানোয়ার হোসেন, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল শাহ-নুর জিলানী,আর্মি গল্ফ ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা অবসরপ্রাপ্ত কর্নেল এস এম শওকত আলী, আর্মি গলফ ক্লাবের সদস্য সচিব লেফটেন্যান্ট কর্নেল মো. গোলাম মনজুর সিদ্দিকী উপস্থিত ছিলেন।
