ছড়াকার দাদুভাই ও নাট্যজন আফসারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
একুশে পদকপ্রাপ্ত ছড়াকার ও সাংবাদিক রফিকুল হক দাদুভাই এবং নাট্যজন অধ্যাপক আফসার আহমেদের মৃত্যুতে শোকজানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে রোববার এই দুজনের মৃত্যুতে শোক বার্তার কথা জানানো হয়।
প্রধানমন্ত্রী প্রয়াত দুজনের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগে রফিকুল হক রোববার ঢাকার মুগদায় তার বাসায় মারা যান। তার বয়স হয়েছিল ৮৪ বছর।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য এবং নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক আফসার আহমেদ শনিবার মারা যান। তার বয়স হয়েছিল ৬২ বছর। আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু ঘটে।
