২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পর্ষদ গঠন ও নির্বাচনের অনুমতি

নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কমিটি গঠনের অনুমতি দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2021, 08:32 PM

Updated : 10 Oct 2022, 06:15 PM

করোনাভাইরাস মহামারীর কারণে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে গত বছরের ১৮ মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করায় বোর্ডের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানে নির্বাচন কার্যক্রম বন্ধ করা হয়েছিল।

ভাইরাস সংক্রমণের হার কমায় দেড় বছর পর রোববার স্কুল ও কলেজ খুলে দিয়েছে সরকার।

এরপরই ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ স্বাক্ষরিত এক চিঠিতে নির্বাচন অনুষ্ঠানের অনুমতির কথা জানানো হল।

চিঠিতে বলা হয়, “বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠান চালু হওয়ায় গভর্নিং বডি এবং ম্যানেজিং কমিটি গঠন করার জন্য অনুরোধ করা হল।”

রোববার এ চিঠি ঢাকা বোর্ডের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের পাঠানো হয়েছে।