ইসিবি চত্বরে প্রাইভেট কারের ধাক্কায় স্কুল ছাত্র নিহত
রাজধানী ঢাকার ক্যান্টনমেন্ট থানাধীন ইসিবি চত্বরে প্রাইভেট কারের ধাক্কায় এক স্কুল ছাত্র নিহত হলে আড়াই ঘণ্টা সড়ক অবরোধ করেন তার সহপাঠী ও স্থানীয়রা।
শুক্রবার রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এরপর অবরোধের কারণে সাড়ে ১১টা পর্যন্ত ইসিবি চত্বরের সড়ক বন্ধ ছিল।
নিহত শিক্ষার্থী শান্ত (১৭) আদমজী ক্যান্টমেন্ট স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
শান্ত নিহত হওয়ার ঘটনায় তার সহপাঠীরা ইসিবি চত্বরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। পরে শিক্ষার্থীদের আশ্বস্ত করা হলে রাত সাড়ে ১১টার দিকে তারা সড়ক থেকে চলে যান বলে জানিয়েছেন মহানগর পুলিশের গুলশান বিভাগের উপ কমিশনার- ডিসি মো. আসাদুজ্জামান।
ক্যান্টমেন্ট থানার ওসি কাজী শাহান হক বলেন, “রাত ৯টার দিকে রাস্তা পার হওয়ার সময় ইসিবি চত্বরে একটি প্রাইভেট কারের ধাক্কায় ঘটনাস্থলে নিহত হয় শান্ত।
“ঘটনার পর নিহত শিক্ষার্থীর সহপাঠীরা রাস্তায় নেমে সড়ক অবরোধ করে।“
