২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সশস্ত্র বাহিনীর কনটিনজেন্ট যাচ্ছে মেক্সিকো

স্বাধীনতার ২০০ বছর উদযাপন উপলক্ষে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একটি সমন্বিত প্যারেড কনটিনজেন্ট মেক্সিকো যাচ্ছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2021, 09:19 PM

Updated : 02 Aug 2022, 06:19 PM

সে দেশের সরকারের আমন্ত্রণে শুক্রবার ৩৯ সদস্যের দলটি ঢাকা ত্যাগ করবে বলে আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

ইউনাইটেড স্টেটস অব মেক্সিকোর স্বাধীনতার ২০০ বছরপূর্তি উপলক্ষে আয়োজিত বিশেষ কুচকাওয়াজে অংশগ্রহণের জন্য বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর সমন্বয়ে এই সামরিক কনটিনজেন্ট গঠন করা হয়।

আইএসপিআর জানায়, ক্যাপ্টেন শেখ শাহীদ আহমেদ কনটিনজেন্টের নেতৃত্ব দেবেন। কুচকাওয়াজ শেষে ২০ সেপ্টেম্বর  উক্ত সমন্বিত কনটিনজেন্টটি বাংলাদেশে প্রত্যাবর্তন করবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কুচকাওয়াজে অংশগ্রহণের মাধ্যমে রাষ্ট্রীয় পর্যায়ে বাংলাদেশ ও মেক্সিকোর মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখবে।