২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যাত্রাবাড়ীতে তিন ‘ছিনতাইকারী’ গ্রেপ্তার

ছিনতাই করা একটি সোনার চেইনসহ রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2021, 06:28 PM

Updated : 02 Aug 2022, 06:19 PM

তারা হলেন- মো. আসিফ (২০), মো. রিফাত (২৩) ও মো. মাসুম (৩০)।

র‌্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার এনায়েত কবীর সোয়েব জানান, রোববার রাতে যাত্রাবাড়ী থানার দক্ষিণ যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ছিনতাই হওয়া একটি সোনার চেইনসহ তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়।

এসময় তাদের কাছ থেকে তিনটি ছুরি জব্দ করা হয়।

তিনি বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা রাস্তায় ছিনতাই করার কথা স্বীকার করেছে।“

তাদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা হয়েছে বলে তিনি জানান।