২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রামপুরায় এক নারীর ‘আত্মহত্যা’

রাজধানীর হাতিরঝিল থানাধীন পশ্চিম রামপুরার ওয়াবদা এলাকায় গলায় ফাঁস দিয়ে ‘আত্মহত্যা’ করেছেন এক নারী বলে জানিয়েছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2021, 08:10 PM

Updated : 02 Aug 2022, 06:17 PM

নিহতের নাম ফেরদৌসী আক্তার (২৫)।

মঙ্গলবার সকালে জরুরি সেবার মাধ্যমে খবর পেয়ে গলায় ফাঁস থাকা অবস্থায় মরদেহ উদ্ধার করে হাতিরঝিল থানা পুলিশ।

থানার উপপরিদর্শক নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রথম স্ত্রী ফেরদৌসীর বাচ্চা না হওয়ায় তার স্বামী কাওছার ৩ বছর আগে আরেকটি বিয়ে করেন।

সোমবার দিবাগত রাত বারোটার পর ফেরদৌসীকে রেখে তিনি দ্বিতীয় স্ত্রীর বাসায় যান। সকালে ফিরে এসে ফেরদৌসীকে ঝুলন্ত অবস্থা দেখতে পান তিনি।"

পরে জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে সংবাদ পেয়ে মঙ্গলবার সকাল ৯টার দিকে মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয় বলে জানান তিনি।

তিনি জানান, স্বামী কাওছারসহ ফেরদৌসী পশ্চিম রামপুরার ওয়াবদা রোডে থাকতেন।

ফেরদৌসী কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার রায়তোলা গ্রামের কারী আব্দুর রবের মেয়ে। নিহতের স্বামী লন্ড্রি ব্যবসায়ী।