মগবাজার-মধুবাগে ১০ ঘণ্টা গ্যাস থাকবে না শনিবার
গ্যাসের পাইপ লাইন প্রতিস্থাপনের কাজের জন্য শনিবার ঢাকার মগবাজার, মধুবাগ ও আশপাশের এলাকায় গ্যাস থাকবে না ১০ ঘণ্টা।
বিতরণকারী সংস্থা তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড শুক্রবার এক জরুরি বার্তায় এ তথ্য জানায়।
সেখানে বলা হয়, বড় মগবাজারের জাহাবক্স লেইন (গাবতলা) এলাকায় গ্যাস পাইপ লাইন প্রতিস্থাপন কাজের জন্য ১৪ অগাস্ট সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মোট ১০ ঘণ্টা বড় মগবাজারের তালতলা গলি, জাহাবক্স লেইন, গাবতলা, ওহাব সড়ক, নয়াটোলা, চেয়ারম্যান গলি, মধুবাগ ও তৎসংলগ্ন এলাকার গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
ওই সময় আশপাশের এলাকাতেও গ্যাসের চাপ কম থাকতে পারে বলে তিতাসের পক্ষ থেকে জানানো হয়েছে।
