২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাকচাপায় গুলিস্তানে ২ রেস্তোরাঁকর্মীর মৃত্যু

ঢাকার গুলিস্তানের বঙ্গবন্ধু এভিনিউতে ট্রাকচাপায় দুই রেস্তোরাঁকর্মীর মৃত্যু হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2021, 10:30 AM

Updated : 02 Aug 2022, 06:06 PM

তারা হলেন গুলিস্তানের ‘রাজ হোটেল’ রেস্তোরাঁর কর্মচারী জাকির (৩০) ও শাকিল (১৫)।

রেস্তোরাঁর অন্যান্য কর্মচারীর বরাতে ঢাকা মেডিকেল ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, “শুক্রবার ভোর ৩টার দিকে ডাস্টবিনে ময়লা ফেলে ফেরার সময় একটি ট্রাক চাপা দিলে তারা গুরুতর আহত হন।

“তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।”

পুলিশ ট্রাক চালককে আটক এবং ট্রাকটি জব্দ করেছে বলে জানিয়েছেন পল্টন থানার ওসি আবু বকর সিদ্দিক।