২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারওয়ানবাজারে ট্রাকের ধাক্কায় সবজি ব্যবসায়ীর মৃত্যু

রাজধানীর কারওয়ানবাজার এলাকায় ট্রাকের ধাক্কায় এক সবজি ব্যবসায়ীর প্রাণ গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2021, 12:23 PM

Updated : 02 Aug 2022, 06:05 PM

নিহত সাইফুল ইসলামের (৫০) গ্রামের বাড়ি রংপুর জেলার কোতোয়ালি থানা এলাকায়। তার বাবার নাম তৈয়ব আলী। ঢাকায় তিনি কড়াইল বস্তি এলাকায় ভাড়া থাকতেন।

মঙ্গলবার সকালে ওই দুর্ঘটনার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

নিহতের চাচাতো ভাই মিলনকে উদ্ধৃত করে ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে সবজি কিনতে কারওয়ানবাজারে গিয়েছিলেন সাইফুল।

“সেখানে একটি ট্রাক সাইফুলকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে আনা হয়। তার আগেই তার মৃত্যু হয়।”

সাইফুলের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।