২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আট ঘণ্টা গ্যাস থাকবে না মিরপুরের একাংশে

জরুরি মেরামত কাজের জন্য ঢাকার মিরপুর এলাকার একাংশে দুপুর থেকে রাত পর্যন্ত আট ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকছে মঙ্গলবার।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2021, 10:34 AM

Updated : 02 Aug 2022, 06:05 PM

তিতাস গ্যাসের ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত মিরপুর এলাকায় এই ‘জরুরি শাটডাউন’ চলবে।

ফলে মিরপুর ক্যান্টনমেন্ট, ডিওএইচএস, মিরপুর-১০, ১১, ১২ ‌ও ১০ নম্বর থেকে ১৪ নম্বর বাসস্ট্যান্ড পর্যন্ত সড়কের পূর্ব পাশের এলাকায় ওই সময় গ্যাস সরবারাহ বন্ধ থাকবে। আশেপাশের এলাকাতেও গ্যাসের চাপ স্বাভাবিকের তুলনায় কম থাকবে।