২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর একান্ত সচিব হলেন মনিরা বেগম

প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১ মনিরা বেগমকে তার একান্ত সচিব-২ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2021, 11:04 PM

Updated : 02 Aug 2022, 05:53 PM

বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী তার সহকারী একান্ত সচিব-১ মনিরা বেগমকে প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ হিসেবে নিয়োগ করা হয়েছে।

প্রধানমন্ত্রী যতদিন প্রধানমন্ত্রীর পদ অলংকৃত করবেন বা মনিরা বেগমকে তার একান্ত সচিব-২ পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন ততদিন এ নিয়োগ আদেশ কার্যকর থাকবে।