আদাবরে দুইদিন গ্যাস বন্ধ থাকবে কয়েক ঘণ্টা
সংস্কার কাজের জন্য রাজধানীর আদাবর-শেখেরটেকসহ কিছু এলাকায় পরপর দুইদিন গ্যাস সরবরাহ কয়েক ঘণ্টার জন্য বন্ধ রাখা হবে।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি জানিয়েছে, রোববার দুপুরে দুই ঘণ্টা ও সোমবার সকাল থেকে নয় ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে ওই এলাকায়।
কোম্পানির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পূর্ব বাইতুল আমান হাউজিংয়ের গ্যাস সঙ্কট দূর করতে ট্রায়াল গ্যাস শাটডাউন কাজের জন্য রোববার দুপুর ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত এবং পরদিন সোমবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গ্যাস বন্ধ থাকবে।
ফাইল ছবি
