২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ১১ কর্মকর্তার বদলি ও পদায়ন

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদ মর্যাদার ১১ কর্মকর্তার বদলি ও পদায়ন করা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2021, 08:35 PM

Updated : 02 Aug 2022, 05:47 PM

মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে তাদের বদলি ও পদায়নের প্রজ্ঞাপন হয়।

ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার মো. আবদুল মালেককে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঢাকায়, ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার মো. আব্দুর রাজ্জাককে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ঢাকায় বদলি করা হয়েছে।

ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. আক্কাস উদ্দিন ভূঁইয়াকে রাজশাহীর সারদার বাংলাদেশ পুলিশ একাডেমির অতিরিক্ত ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার মো. শাহ আবিদ হোসেনকে ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজির দায়িত্ব দেওয়া হয়েছে।

পুলিশের ৩১ অতিরিক্ত ডিআইজি নতুন কর্মস্থলে  

সদ্য পুলিশ সুপার থেকে অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতিপ্রাপ্ত মো. সাইফুল ইসলামকে চট্টগ্রাম রেঞ্জে, সৈয়দ নুরুল ইসলামকে ঢাকা মহানগরে পদায়ন করা হয়েছে।

অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতিপ্রাপ্ত মো. আনিসুর  রহমানকে ঢাকা মহানগরে আর বিপ্লব বিজয় তালুকদারকে সিলেট রেঞ্জে পদায়ন করা হয়েছে।

তেজগাঁওয়ে বিভাগের উপ-কমিশনারের  দায়িত্ব পালন করে আসা মোহাম্মদ হারুন অর রশীদকে ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার করা হয়েছে। তিনিও সম্প্রতি পদোন্নতি পেয়ে অতিরিক্ত ডিআইজি হন।

অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতিপ্রাপ্ত মো. মনিরুজ্জামানকে পুলিশের বিশেষ শাখাতে (এসবি) আর  শেখ রফিকুল ইসলামকেও এসবিতে পদায়ন করা হয়েছে।