শিল্পপতি দ্বীন মোহাম্মদ মারা গেছেন
ফিনিক্স গ্রুপ ও সিটি ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শিল্পপতি দ্বীন মোহাম্মদ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
সোমবার রাত একটায় রাজধানীর আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
লালবাগ শাহী মসজিদে বাদ যোহর দ্বিতীয় নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।
৮৩ বছর বয়সী দ্বীন মোহাম্মদ ফিনিক্স গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। এই গ্রুপের অধীনে বীমা, আর্থিক প্রতিষ্ঠান, বস্ত্র কারখানা ও ব্রোকারেজসহ একগুচ্ছ ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।
১৯৩৮ সালের ৩ অগাস্ট জন্ম নেওয়া দ্বীন মোহাম্মদ ১৯৬০ সালে ব্যবসায়িক জীবন শুরু করেন। পাশাপাশি, দ্বীন মোহাম্মদ বিভিন্ন ক্রীড়া, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনেও জড়িত ছিলেন।
