মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী: মসজিদে মসজিদে দোয়া ও মোনাজাত
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে দেশের সব মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত হয়েছে।
শুক্রবার জমার নামাজের পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় বলে ধর্ম মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বায়তুল মোকাররম জাতীয় মসিজেদের পেশ ইমাম মুফতি মাওলানা এহসানুল হক।
ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান, ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. নূরুল ইসলাম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহম্মেদ হোসেন, ঢাকা দক্ষিণের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক, কর্মকর্তা-কর্মচারী ও মুসল্লিরা মিলাদ ও দোয়ায় অংশ নেন।
বায়তুল মোকাররম ছাড়াও দেশের সকল মসজিদে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিশেষ দোয়া ও মোনাজাত হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
