২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন দায়িত্বে ঘোড়াঘাটের সেই ইউএনও

সন্ত্রাসী হামলায় শিকার দিনাজপুরের ঘোড়াঘাটের সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমকে পদায়ন করা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2021, 09:32 PM

Updated : 02 Aug 2022, 05:33 PM

ওয়াহিদাকে পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক বিভাগে সিনিয়র সহকারী প্রধান হিসেবে দায়িত্ব পালনের জন্য পরিকল্পনা বিভাগে ন্যস্ত করে বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় আদেশ জারি করেছে।

গতবছর সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার কর্মকর্তা ওয়াহিদা খানমকে ১৬ সেপ্টেম্বর বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়।

একই সঙ্গে তার স্বামী রংপুরের পীরগঞ্জের ইউএনও মো. মেজবাউল হোসেনকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগে বদলি করা হয়।

গত বছরের ২ সেপ্টেম্বর গভীর রাতে দিনাজপুরের ঘোড়াঘাটের সরকারি বাসায় হামলায় গুরুতর আহত হন ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলী। ওয়াহিদা খানমের মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করা হয়। তাকে প্রথমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পরে রংপুরে একটি ক্লিনিকে আইসিইউতে নেওয়া হয়। সেখানে থেকে ৩ সেপ্টেম্বর দুপুরে হেলিকপ্টারে করে অচেতন ওয়হিদা খানমকে ঢাকায় এনে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হসপিটালে ভর্তি করা হয়।

প্রায় এক মাসের চিকিৎসায় সুস্থ হয়ে গত বছরের ১ অক্টোবর হাসপাতাল ছাড়েন ওয়াহিদা খানম।

আরও পড়ুন-

ইউএনওর ওপর হামলা: রবিউলের বিরুদ্ধে অভিযোগপত্র

সুস্থ হয়ে হাসপাতাল ছাড়ছেন ওয়াহিদা খানম

ওয়াহিদা ও স্বামীর কর্মস্থল বদলে ঢাকায় আনা হল