২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রমিকনেতা মোতাহার উদ্দিনের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

জাতীয় পাটকল শ্রমিক লীগের সভাপতি ও কেন্দ্রীয় শ্রমিক লীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সর্দার মোতাহার উদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2021, 11:44 AM

Updated : 02 Aug 2022, 05:14 PM

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এই তথ্য জানানো হয়েছে।

শেখ হাসিনা এক শোক বিবৃতিতে বলেন, বর্ষীয়ান এই শ্রমিক নেতা সর্বদা শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামে সোচ্চার ছিলেন।

প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

পুরনো খবর:

পাটকল শ্রমিকনেতা সরদার মোতাহার মারা গেছেন