আইনমন্ত্রীর নামে ভুয়া ফেইসবুক আইডি, থানায় জিডি
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হকের নামে ভুয়া ফেইসবুক আইডি খুলে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোয় থানায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে।
আইনমন্ত্রী আনিসুল হকের কোনো ফেইসবুক আইডি নেই বলে মন্ত্রণালয় জানিয়েছে।
“এসব ফেইসবুক আইডি থেকে বিভিন্ন ব্যক্তিকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে বিভ্রান্ত করা হচ্ছে, যা আইনমন্ত্রীর দৃষ্টিগোচর হয়েছে।”
ঢাকার গুলশান থানায় এ বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি নং- ২২৫) করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
একজন কর্মকর্তা জানান, আইনমন্ত্রীর প্রটোকল অফিসার মন্ত্রীর পক্ষে গুলশান থানায় জিডি করেন।
