২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় দেড় হাজার নকল সেলাই মেশিন জব্দ

ঢাকার তুরাগ এলাকার দুটি গুদাম থেকে দেড় হাজার নকল সেলাই মেশিন জব্দ করেছে সিআইডি।  

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2020, 07:47 PM

Updated : 18 Aug 2022, 04:16 PM

মঙ্গলবার অভিযানে ওই গুদামগুলো থেকে দুজন চীনা নাগরিককে গ্রেপ্তারের কথাও সিআইডি জানিয়েছে।

গ্রেপ্তার দুইজন হলেন হাও জিয়াওপিং (৪১) ও সু ঈন (৩৫)।

বুধবার সিআইডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানে সিঙ্গার ও বাটারফ্লাইয়ের নকল ৫৮৫টি সেলাই মেশিন এবং বাটারফ্লাই লোগো ব্যবহার করে প্রস্তুত করা ফ্লাই বাটারফ্লাইয়ের ১ হাজার ১০০টি সেলাই মেশিন উদ্ধার করা হয়।

“দীর্ঘদিন যাবত দেশি-বিদেশি একটি চক্র বিদেশ থেকে পণ্য আমদানির অন্তরালে সিঙ্গার ও বাটারফ্লাইয়ের নকল সেলাই মেশিনসহ অন্যান্য সামগ্রী এনে বিভিন্ন গোডাউনে মজুদ এবং অসৎ ব্যবসায়ীদের মাধ্যমে বাজারজাত করে আসছিল।”

এ ঘটনায় তুরাগ থানায় মামলা হয়েছে বলে সিআইডি জানিয়েছে।