২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু

ঢাকার উত্তর কাফরুলে নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক যুবক মারা গেছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2020, 09:21 PM

Updated : 18 Aug 2022, 04:10 PM

তার নাম হাসান রানা (৩০)।  বাড়ি নীলফামারী সদরে।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

রোববার  বিকাল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

ঢাকা মেডিকেল ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, রানাকে হাসপাতালে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্বজনদের বরাত দিয়ে তিনি বলেন, উত্তর কাফরুল হাইস্কুলের পাশে একটি কোম্পানির নির্মাণাধীন ভবনের রডের ঠিকাদার ছিলেন রানা।

“বিকালে নয় তলার ছাদে গিয়ে কাজ দেখার সময় অসাবধানতাবশত নিচে পড়ে যান তিনি।”
ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে।