২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিতুমীর কলেজে অগ্নিকাণ্ড

রাজধানীর মহাখালীতে সরকারি তিতুমীর কলেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2020, 06:54 PM

Updated : 18 Aug 2022, 04:06 PM

বুধবার বিকাল ৫টা ৪০ মিনিটের দিকে কলেজ ভবনের তৃতীয় তলায় একটি স্টোররুমে আগুন লাগে বলে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাসেল শিকদার জানান।

তিনি জানান, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়।

আগুন খুব বেশি ছড়াতে পারেনি জানিয়ে তিনি বলেন, আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে জানা যায়নি।