২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের ৪ অতিরিক্ত ডিআইজির কর্মস্থল বদল

উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদমর্যাদার চার কর্মকর্তার কর্মস্থল বদল হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2020, 02:02 AM

Updated : 18 Aug 2022, 04:06 PM

সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখা বদলি সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে।

পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত ডিআইজি এএফএম মাসুম রব্বানীকে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনারের দায়িত্ব দেওয়া হয়েছে।

র‌্যাবে কর্মরত অতিরিক্ত ডিআইজি মো. জাহাঙ্গীর হোসেন মাতুব্বরকে সিআইডিতে আর রংপুর মহানগর পুলিশে কর্মরত মোহাম্মদ আবু সুফিয়ানকে টুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।

পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি মো. আনোয়ার হোসেন খানকে র‌্যাবে পরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে।