২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রম সচিব করোনাভাইরাসে আক্রান্ত

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব কে এম আব্দুস সালাম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2020, 01:32 PM

Updated : 18 Aug 2022, 04:05 PM

সোমবার তার কোভিড-১৯ পরীক্ষার রিপোর্ট ‘পজিটিভ’ এসেছে বলে শ্রম মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম জানিয়েছেন।

“কয়েক দিন ধরে শারীরিক দুর্বলতা অনুভব করায় রোববার উনি করোনা টেস্ট করান। তার শারীরিক দুর্বলতা ছাড়া অন্য কোনো উপসর্গ নেই। তিনি বাসায় আইসোলেশনে আছেন।”

গত ২০ মে থেকে শ্রম সচিবের দায়িত্বে আছেন আব্দুস সালাম।