র্যাবে সারওয়ারের জায়গায় নতুন আইন কর্মকর্তা মাজহারুল
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) আইন কর্মকর্তার পদ থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমকে বদলি করার পর সেই দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলামকে।
এই জ্যেষ্ঠ সহকারী সচিবকে এর আগে সরকারি প্রকাশনা ও মুদ্রাণালয়ের জ্যেষ্ঠ সহকারী পরিচালক হিসেবে বদলির আদেশ দেওয়া হয়েছিল। তার বদলে তাকে র্যাবে বদলি করে বৃহস্পতিবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম
জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, সারওয়ার আলমকে প্রথমে র্যাবের আইন কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। এরপর তিনি র্যাবে যোগ দেওয়ার পর ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য তাকে নির্বাহী ম্যাজিস্টেটের ক্ষমতা দেওয়া হয়েছিল।
“র্যাব যদি মাজহারুল ইসলামকে নির্বাহী ম্যাজিস্ট্রেট করতে চায় তাহলে আমাদের কাছে লিখিত আবেদন দেবে। তাদের আবেদনের প্রেক্ষিতে মন্ত্রিপরিষদ বিভাগের সঙ্গে আলোচনা সাপেক্ষে তাকে ওই ক্ষমতা দেওয়া হবে।”
আরও পড়ুন
