২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার মাতুয়াইলে বহুতল ভবনে অগ্নিকাণ্ড

ঢাকার মাতুয়াইলের কোনাপাড়ায় একটি ১০তলা ভবনে অগ্নিকাণ্ডে ইলেকট্রনিকস পণ্যের গুদাম পুড়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2020, 12:12 AM

Updated : 18 Aug 2022, 04:03 PM

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রোজিনা আক্তার জানান, বৃহস্পতিবার বিকাল পৌনে ৫টার দিকে কোনাপাড়ার বাদশা মিয়া রোডে ভবনটির ষষ্ঠ তলায় গুদামে আগুন লাগে। পরে তা সপ্তম ও অষ্টম তলায় ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট আগুন নেভাতে কাজ করে বলে জানান নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মাহফুজ রিভেন।

রাত ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসার তথ্য জানিয়ে পুলিশের ওয়ারি বিভাগের উপ-কমিশনার শাহ ইফতেখার আহমেদ বলেন, “ভবনটি আবাসিক নয়। তাই হতাহতের কোনো আশঙ্কা নেই।”

ভবনের মালিকের পুরান ঢাকার নবাবপুর রোডে ইলেকট্রনিকস পণ্যের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। ষষ্ঠ তলায় লাইট রাখা ছিল, প্রথমে সেখানেই আগুন লাগে।