পিএসসির নতুন সদস্য শামীম আহসান
পররাষ্ট্র ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা এম শামীম আহসানকে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদের ক্ষমতাবলে রাষ্ট্রপতি তাকে ওই পদে নিয়োগ দিয়েছেন জানিয়ে রোববার রোতে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
অন্যসব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক ত্যাগের শর্তে শামীমকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।
সরকারি কর্ম কমিশন, ফাইল ছবি
সরকারের অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ সচিব মো. সোহরাব হোসাইন বর্তমানে পিএসসির চেয়ারম্যানের দায়িত্বে আছেন। শামীমকে নিয়ে কমিশনের সদস্য সংখ্যা দাঁড়াল ১৩ জনে।
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প পরিচালকের মেয়াদ বাড়ল
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক মো. শাহাবুদ্দিন খানের চুক্তির মেয়াদ আরও দুই বছর বাড়িয়েছে সরকার।
গত ২৯ জুলাই বা যোগদানের তারিখ থেকে শাহাবুদ্দিনের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ দুই বছরের জন্য বাড়িয়ে রোববার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
চুক্তির মেয়াদ বাড়ায় আগের চুক্তির শর্ত ঠিক রেখে নতুন করে চুক্তিপত্র করতে হবে বলে আদেশে জানানো হয়েছে।
২০১৮ সালের ২৫ জুলাই শাহাবুদ্দিনকে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের পরিচালক হিসেবে নিয়োগ দেয় সরকার।
