কোভিড-১৯: সুনামগঞ্জের সাব-রেজিস্ট্রারের মৃত্যু
সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার সাব-রেজিস্ট্রার মো. জাফর আহমেদ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।
বৃহস্পতিবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে আইন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
জাফর আহমেদের বাড়ি পটুয়াখালীর দশমিনা উপজেলায়। তিনি স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন।
তার মৃত্যুতে আইনমন্ত্রী আনিসুল হক গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার সাব-রেজিস্ট্রার মো. জাফর আহমেদ
জাফরের মৃত্যুতে আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার এবং নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক শহীদুল আলম ঝিনুকও শোক প্রকাশ করেছেন।
