২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযোদ্ধা মিয়াজ উদ্দিনের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

মাদারীপুর জেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মিয়াজ উদ্দিন খানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2020, 02:22 AM

Updated : 08 Apr 2022, 01:07 AM

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

মিয়াজ উদ্দিন খান প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব কেএম শাখাওয়াত মুনের বাবা।

শুক্রবার প্রথম প্রহরে রাজধানীর সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।    

কে এম শাখাওয়াত মুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে বাবা মারা যান। তার করোনাভাইরাস পরীক্ষায় ফলাফল নেগেটিভ এসেছিল।