২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কলেজ থেকে খাজা নাজিমউদ্দিনের নাম মুছল

পাকিস্তানের তৎকালীন গভর্নর খাজা নাজিমউদ্দিনের নামে নামকরণকৃত মাদারীপুরের ‘সরকারি নাজিমউদ্দিন কলেজ’ এর নাম বদলে দিয়েছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2020, 01:32 PM

Updated : 25 Jul 2022, 07:03 PM

এই কলেজের নাম বদলে ‘মাদারীপুর সরকারি কলেজ’ রেখে মঙ্গলবার কলেজটির অধ্যক্ষকে চিঠি দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।

১৯৪৮ সালের ১৭ সেপ্টেম্বর এই কলেজটি প্রতিষ্ঠিত হয়। ১৯৭৯ সালে ৭ মে এটি সরকারি হয়।

১০ দশমিক ৯৮ একর জমির উপর প্রতিষ্ঠিত এই কলেজের তিনটি অনুষদের অধীনে ২১টি বিভাগ রয়েছে।