২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত-মিয়ানমার সীমান্তে মাঝারি মাত্রার ভূমিকম্প

মিয়ানমার সীমান্ত লাগোয়া ভারতের মিজোরামে মাঝারি মাত্রার ভূমিকম্প হয়েছে, যা অনুভূত হয়েছে চট্টগ্রামসহ বাংলাদেশের বিভিন্ন এলাকায়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2020, 05:22 PM

Updated : 18 Aug 2022, 03:15 PM

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ দপ্তরের (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় রোববার বিকাল ৫টা ৪৬ মিনিটে এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ১।

ভূমিকম্পের উৎস ছিল মিজোরামের ডারলন থেকে ৩৮.৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে, ভূপৃষ্ঠের ৪০.৪ কিলোমিটার গভীরে।

ওই এলাকার অবস্থান বাংলাদেশের চট্টগ্রাম থেকে ২১৩ কিলোমিটার উত্তর-পূর্বে, এবং ভারতের মিজোরাম রাজ্যের আইজল জেলা থেকে ৪০ কিলোমিটার উত্তর-পশ্চিমে।

তিন পার্বত্য জেলা, চট্টগ্রামসহ দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় এ ভূমিকম্প অনুভূত হওয়ার কথা জানিয়েছেন আমাদের প্রতিনিধিরা।

তবে তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতে আসেনি।