২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

করোনাভাইরাস: ২১ বিচারক, ৬২ কর্মচারী আক্রান্ত

দেশের অধস্তন আদালতের ২১ জন বিচারক এবং ৬২ জন কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে আইন মন্ত্রণালয় জানিয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2020, 04:24 PM

Updated : 18 Aug 2022, 03:15 PM

মন্ত্রণালয়ের করোনাভাইরাস মনিটরিং ডেস্কের তথ্য অনুযায়ী ২০ জুন পর্যন্ত অধস্তন আদালতের মোট ৮৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সেখানে বলা হয়েছে, নওগাঁ জেলা জজ আদালতের অফিস সহায়ক মহিউদ্দিন মোহন করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেছেন। তার কোভিড-১৯ পরীক্ষার ফল এখনও পাওয়া যায়নি।

মাদারীপুর জেলা জজ আদালতের জারীকারক মো. কাওছার মিয়া কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা গেছেন। তবে নারায়ণগঞ্জ জেলা জজ আদালতের অফিস সহায়ক আব্দুল বারী সুস্থ হয়েছেন।

আক্রান্ত বিচারকদের মধ্যে নেত্রকোণার জেলা জজ মো. শাহজাহান কবির এবং মুন্সিগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রোকেয়া রহমান সুস্থ হয়ে উঠেছেন।

বাকি কোন কোন বিচারক কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন তাদের নাম-পরিচয় জানায়নি আইন মন্ত্রণালয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “আইন মন্ত্রী আনিসুল হক মনিটরিং ডেস্কের রিপোর্ট পর্যবেক্ষণ করে আক্রান্তদের খোঁজ-খবর রাখছেন।”

পুরনো খবর:

সারাদেশে ২০ বিচারক করোনাভাইরাসে আক্রান্ত