২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হোসেন জিল্লুরের মায়ের মৃত্যু

ব্র্যাকের চেয়ারপার্সন হোসেন জিল্লুর রহমানের মা জোহরা বেগম মারা গেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2020, 04:23 PM

Updated : 18 Aug 2022, 03:13 PM

মঙ্গলবার রাতে চট্টগ্রামের পাঁচলাইশের বাসভবনে তার মৃত্যু হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন হোসেন জিল্লুর।

৮৭ বছর বয়সী জোহরা বেগম প্যারালাইসিস, ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত বিভিন্ন অসুস্থতায় ভুগছিলেন বলে জানান তিনি।

হাসপাতাপাল থেকে ফিরিয়ে আনার পর জীবনের শেষ মুহূর্তে দুই চিকিৎসক ছেলে-মেয়ের তত্ত্বাবধানে বাসায় চিকিৎসা দেওয়া হচ্ছিল জোহরা বেগমকে।

বুধবার বাদ জোহর চন্দনাইশের গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে বলে জানিয়েছেন ব্র্যাক চেয়ারপার্সন।

জোহরা বেগম চার ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।