২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্ম প্রতিমন্ত্রীর দাফন হবে গোপালগঞ্জে

ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহর মৃতদেহ সড়ক পথে গোপালগঞ্জে নিয়ে দাফন করা হবে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2020, 11:46 AM

Updated : 08 Apr 2022, 12:56 AM

সোমবার সকালে প্রতিমন্ত্রীর একান্ত ব্যক্তিগত সহকারী (এপিএস)  নাজমুল হক সৈকত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।

তিনি বলেন, মন্ত্রীর মৃতদেহ গোপালগঞ্জ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সড়ক পথে গোপালগঞ্জে নিয়ে জানাজা ও দাফন হবে।

করোনাভাইরাস মহামারীর মধ্যে শনিবার রাত পৌনে ১২টার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান ধর্ম প্রতিমন্ত্রী।

করোনাভাইরাস শনাক্তের পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন বলেন,“পরীক্ষার প্রতিবেদন হাতে পাইনি। হাসপাতাল কর্তৃপক্ষও কিছু জানায়নি।”

৭৪ বছর বয়সী শেখ আবদুল্লাহ টেকনোক্র্যাট কোটায় ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন।

তার মৃত্যুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রকাশ করেছেন।