নাসিমের মৃত্যুতে স্পিকারের শোক
সাবেক মন্ত্রী, বর্ষীয়ান আওয়ামী লীগে নেতা মোহাম্মদ নাসিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
সংসদ সচিবালয় থেকে জানানো হয়, স্পিকার খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিমের আত্মাম মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এছাড়া আলাদা বিবৃতিতে শোক প্রকাশ করেছেন ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এবং প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরী।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ব্রেইন স্ট্রোক হয়েছিল ৭২ বছর বয়সী নাসিমের। তার পর থেকে লাইফ সাপোর্টে থাকা নাসিম শনিবার সকালে মারা যান।
