২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কামরাঙ্গীরচরে মার্কেট ভবনে অগ্নিকাণ্ড

ঢাকার কামরাঙ্গীরচরে একটি বহুতল মার্কেট ভবনে অগ্নিকাণ্ড হয়েছে। তাৎক্ষণিকভাবে এতে কেউ হতাহতের খবর পাওয়া যায়নি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2020, 01:09 AM

Updated : 18 Aug 2022, 03:11 PM

শুক্রবার রাত ১১টার দিকে ‘রনি মার্কেট’ ভবনের বেসমেন্টে একটি গুদামে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে কামরাঙ্গীরচর থানার পরিদর্শক (তদন্ত) মোস্তফা আনোয়ার জানান।

তিনি রাত সাড়ে ১২টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগুন এখন নিয়ন্ত্রণে। তবে গোডাউন থেকে ধোঁয়া বেরোনোর পথ না থাকায় ফায়ার সার্ভিস কর্মীরা মেশিন দিয়ে ধোঁয়া বের করছেন।”

ছয়তলা ওই মার্কেট ভবনের বিভিন্ন ফ্লোরে ব্যাংক, বিভিন্ন প্রতিষ্ঠানের অফিস ও দোকান রয়েছে। ভবনের বেসমেন্ট মূলত গুদাম হিসেবে ব্যবহৃত হয়। সেখানে বিভিন্ন প্লাস্টিক ও ইলেকট্রনিক সামগ্রী মজুদ করে রাখা হয়।

ওই গুদামেই আগুন লেগেছে বলে পরিদর্শক আনোয়ার জানান।