মুক্তিযোদ্ধা শাহিদ ভূঁইয়ার মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা আবদুস শাহিদ ভূঁইয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
বঙ্গভবন থেকে জানানো হয়, রাষ্ট্রপতি শাহিদ ভুঁইয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান ।
এক শোক বার্তায় রাষ্ট্রপতি বলেন, “আবদুস শাহিদ ভূঁইয়ার মৃত্যু স্থানীয় রাজনীতি ও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির জন্য এক অপূরণীয় ক্ষতি। মিঠামইনের উন্নয়নে তিনি যে অবদান রেখেছেন এলাকার জনগণ তা শ্রদ্ধাভরে স্মরণ করবে।”
শুক্রবার বিকাল সাড়ে ৪ টায় কিশোরগঞ্জে খরমপট্টিতে নিজের বাসায় মারা যান ৬৬ বছর বয়সী শাহিদ ভূঁইয়া। তিনি হৃদরোগে আক্রান্ত ছিলেন।
