২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

করোনাভাইরাসে হৃদরোগ ইনস্টিটিউটের চিকিৎসকের মৃত্যু

ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইসিভিডি) কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মাহমুদ মনোয়ার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2020, 01:50 PM

Updated : 18 Aug 2022, 03:11 PM

শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে এনআইসিভিডির নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. প্রদীপ কুমার কর্মকার জানিয়েছেন।

তিনি বলেন, চার দিন আগে ডা. মাহমুদ মনোয়ারের কোভিড-১৯ সংক্রমণ ধরা পড়ে। তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয়।

“হাসপাতালে চিকিৎসা দিতে গিয়েই তিনি কোভিড-১৯ আক্রান্ত হয়েছিলেন। তার স্ত্রীও এ হাসপাতালের চিকিৎসক। তিনিও করোনাভাইরাসে আক্রান্ত।”

এর আগে শুক্রবার রাত সোয়া ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু সার্জারি বিভাগের অধ্যাপক ডা. গাজী জহিরুল হাসান। তিনিও করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন।