২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় শিশু ধর্ষণের অভিযোগে বাদাম বিক্রেতা গ্রেপ্তার

রাজধানীর হাজারীবাগের ঝাউচর এলাকায় এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক বাদাম বিক্রেতাকে গ্রেপ্তার করেছে হাজারীবাগ থানা পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2020, 01:36 PM

Updated : 18 Aug 2022, 03:09 PM

ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার আব্দুল্লাহিল কাফী জানান, সোমবার রাতে হাজারীবাগ এলাকা থেকে সুজন মিয়া নামের ৫০ বছর বয়সী ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ কর্মকর্তা কাফী বলেন, “বাদাম বিক্রেতা সুজন গত ১ জুন সন্ধ্যায় ঝাউচর এলাকায় চার বছর বয়সী এক শিশুকে বাদাম দেওয়ার লোভ দেখিয়ে পাশের একটি নির্মাণাধীন ভবনে নিয়ে ধর্ষণ করে।”

এ ঘটনায় শিশুটির বাবা হাজারীবাগ থানায় মামলা করলে পুলিশ সুজনকে গ্রেপ্তার করে বলে জানান অতিরিক্ত উপ-কমিশনার কাফী।

শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।