২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

করোনাভাইরাসে এনবিআরে দ্বিতীয় মৃত্যু

জাতীয় রাজস্ব বোর্ডের উপ-কর কমিশনার সুধাংশু কুমার সাহা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2020, 02:20 AM

Updated : 18 Aug 2022, 03:09 PM

সোমবার রাত ১১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জাতীয় রাজস্ব বোর্ডের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা সৈয়দ এ মো‘মেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সুধাংশু সাহা কোভিড-১৯ আক্রান্ত ছিলেন।

সুধাংশু স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন ।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে জাতীয় রাজস্ব বোর্ডের এটা দ্বিতীয় কর্মকর্তার মৃত্যু।

এর আগে গত ৩ জুন চট্টগ্রাম কাস্টমস হাউসে সুপারিন্টেনডেন্ট মুহাম্মদ জসিম উদ্দিন মারা যান।

জাতীয় রাজস্ব বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপ-কর কমিশনার সুধাংশু সাহা ২৭তম বিসিএসে সরকারি চাকরিতে যোগ দেন।

সুধাংশু সাহার মৃত্যুতে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম শোক প্রকাশ করেছেন। তিনি তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনাও জানান।