২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মা সেতুর কাজে বুধবার শিমুলিয়া-কাঁঠালবাড়ি পারাপার বন্ধ

পদ্মা সেতুর একত্রিশতম স্প্যান বসানোর কাজে আগামী বুধবার শিমুলিয়া-কাঁঠালবাড়ি চ্যানেল দিয়ে সব ধরনের নৌযান চলাচল পুরোপুরি বন্ধ থাকবে বলে জানিয়েছে সেতু বিভাগ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2020, 10:19 PM

Updated : 18 Aug 2022, 03:08 PM

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সেতু বিভাগ জানায়, আগামী ১০ জুন বুধবার শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌ-চ্যানেলের মাঝ বরাবর পদ্মা সেতুর একত্রিশতম স্প্যান স্থাপন করা হবে।

“সে দিন বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত শিমুলিয়া-কাঁঠালবাড়ি চ্যানেল দিয়ে ফেরি, লঞ্চ, স্পিডবোট, ট্রলারসহ সব ধরনের জলযান চলাচল পুরোপুরি বন্ধ থাকবে।”

ভোগান্তি এড়াতে বুধবার ঢাকা-মাওয়া-ভাংগা মহাসড়ক ব্যবহারকারী যানবাহনকে বিকল্প পথে ঢাকা-পাটুরিয়া-ভাংগা হয়ে চলাচলের পরামর্শ দিয়েছে সেতু বিভাগ।

মহাসড়ক এবং জলপথ ব্যবহারকারীদের সাময়িক এ অসুবিধার জন্য দুঃখপ্রকাশ করেছে সেতু বিভাগ।